নেত্রকোনার কেন্দুয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।গ্রেপ্তাররা হলেন কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম বাবুল, নওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান...