শুরু থেকেই ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নানা কারণেই আলোচনায় ছিল। দর্শকপ্রিয়তার বিষয়টি মাথায় রেখেই এই ধারাবাহিকটি পঞ্চম সিজন নিয়ে প্রচারে আসে। ধারাবাহিকভাবে ইউটিউব চ্যানেল, টেলিভিশন ও ওটিটিতে প্রচার হয়ে আসছে। তবে সম্প্রতি প্রচার হওয়া সিজন ৫-এর একটি এপিসোড নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।সামাজিক মাধ্যমে বেশ কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে। এসব স্থিরচিত্রে উঠে এসেছে কিছু হৃদয়স্পর্শী ও আবেগীয় দৃশ্য। স্থিরচিত্রে দেখা যায়, হাসপাতালে একজন তরুণী, তার বাবা, মা ও একজন যুবক। তরুণীর নাম আয়েশা তাবাসসুম ও যুবক...