‘রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে/ মা তার কাঁদে... ছেলেটি মরে গেছে।’ পপস্টার আজম খানের গানের ছবির মতোই জীবনকাহিনি আয়েশার। কাপ্তাই রাস্তার মাথায় রেললাইনের পাশের বস্তিতে বসবাস। পেশা ভিক্ষাবৃত্তি। ছেলে নয়, তিন দিনের জ্বরে ভুগে মারা গেছে তার ৭ মাসের মেয়েটি। আরও দুই ছেলে-মেয়ে এখন হামের সঙ্গে লড়ছে হাসপাতালে।দরিদ্রের লড়াই আবার কী। হাসপাতালের একটি শয্যায় দুই সন্তানকে নিয়ে পড়ে আছে কোনোরকমে। দুবেলা থালাভর্তি রোগীর ভাত তো জুটছে অন্তত। আর সরকারি ডাক্তার এবং বিনামূল্যের ওষুধপত্রে যা চিকিৎসা চলে তা চলছ...