নামাজ মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ
ইবাদতগুলোর একটি। পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দা প্রতিদিন বারবার তার রবের
সামনে দাঁড়ায়। এই নামাজ শেষ হওয়ার পরও কিছু আমল রয়েছে, যেগুলো
রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ হিসেবে মুমিনের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। এর মধ্যে
অন্যতম হলো আয়াতুল কুরসি পাঠ করা। পবিত্র
কোরআনের সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াতটি ‘আয়াতুল কুরসি’ নামে পরিচিত। এতে
আল্লাহর তাওহিদ, পরিপূর্ণ
জীবন, জ্ঞান, ক্ষমতা ও
কর্তৃত্বের অনন্য ঘোষণা রয়েছে।
নামাজের পর আয়াতুল কুরসি পাঠের বিশেষ
ফজিলত সম্পর্কে আ...