ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ। মাছটি রামনেওয়াজ মৎস্যঘাটে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাছটি ধরেছেন জেলে এমরান মাঝি। ইলিশটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী সাবিদ মেম্বার।জেলে এমরান মাঝি জানান, মঙ্গলবার মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। মাছটি আড়তে নিয়ে এলে ১৫ হাজার টাকা নিলামে দাম ওঠে। মৎস্য ব্যবসায়ী সাবিদ মেম্বার বললেন, ‘নিলামে তাদের পাশাপাশি আরও কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে তিনি সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে...