পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা একটি ট্রলারে জলদস্যুদের হামলায় অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। এ সময় ট্রলার থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, মাছ ধরার জাল, জ্বালানি তেলসহ লাখ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা। বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার ট্রলারটির নাম এফবি মিম। আহত জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়। আহতদের মধ্যে তিনজনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি...