কলম্বো টেস্টে শ্রীলঙ্কার
পেসার আসিথা ফার্নান্দোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ও মারমুখো আচরণের কারণে সমালোচনার
মুখে পড়েছেন তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। ঘটনার পর জয়সওয়ালের দেওয়া সাফাই এবং
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যাখ্যা সাবেক ভারতীয় ক্রিকেটারদের সন্তুষ্ট করতে পারেনি।
উল্টো চেশতেশ্বর পুজারা, ডব্লিউ ভি রমন, আকাশ চোপড়া, হার্শা ভোগলের মতো সাবেকরা জয়সওয়ালকে
সংযত হওয়ার এবং সীমা লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছেন।
চলমান কলম্বো টেস্টের প্রথম
দিনে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ৪৫ রান...