চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে আহত দুই উপপরিদর্শককে (এসআই) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এসআই মবিনুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।শনিবার রাতে নগরীর আমবাগান রেললাইন-সংলগ্ন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ডবলমুরিং থানার এসআই মবিনুল ইসলাম ও এসআই মহসিন উদ্দিন রুবেল।চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) আমিনুর রশিদের ভাষ্য, সিএমপির তালিকাভু...