মুসলিম ইতিহাসে মদিনা শুধু একটি নগরীর নাম নয়। এটি একটি
সভ্যতার নাম। ইসলাম মক্কায় মানুষের হৃদয়ে ঈমানের বীজ বপন করেছিল, আর মদিনায়
সেই ঈমান পেয়েছিল সামাজিক,
রাজনৈতিক, শিক্ষাগত
ও সাংস্কৃতিক রূপ। হিজরতের পর মদিনা হয়ে উঠেছিল নবীজি (সা.)-এর নেতৃত্বে গড়ে ওঠা
ইসলামী সমাজের কেন্দ্র। এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদ, এখানেই গড়ে
উঠেছিল ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত, এখান থেকেই বিকশিত হয়েছিল রাষ্ট্রীয়
ও সামাজিক জীবনের ইসলামী কাঠামো। আর এই নবগঠিত সমাজের প্রাণকেন্দ্রে ছিল একটি
শিক্ষাকেন্দ্র, যা
ইতিহাসে আসহাবে সুফফা...