রাজধানীর চকবাজার খাজা মার্কেট এলাকার আশিক টাওয়ারের তৃতীয় তলার আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।তিনি জানিয়েছেন, শনিবার (৪ জুলাই) বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট।এদিন দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়ে দুপুর ১টা ৪৬...