রংপুরের গঙ্গাচড়ায় কোলকোন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে নির্বাচনে সুবিধা পাইয়ে দিতে দীর্ঘদিনের ভোটকেন্দ্র সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন করে চিলখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশ থাকার অভিযোগও তুলেছেন তারা। পূর্বের ভোটকেন্দ্র ফিরিয়ে দেওয়ার দাবিতে সম্প্রতি এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা...