শস্যভাণ্ডার হিসেবে পরিচিত রংপুরে আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমি। শিল্পায়ন, নগরায়ণ, আবাসন ও জনসংখ্যা বৃদ্ধির চাপে গত পাঁচ বছরে অন্তত দেড় হাজার হেক্টর জমি চলে গেছে অকৃষি খাতে। এর মধ্যে তিন ও চার ফসলি জমিও রয়েছে। এতে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ও কৃষিনির্ভর অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে রংপুরে আবাদি জমি ছিল ১ লাখ ৯১ হাজার ১০০ হেক্টর। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫১৪ হেক্টরে। জেলার মোট আয়তন ২ লাখ ৪০ হাজার ৬০ হেক্টর। এর মধ্যে ২৮০ হেক্ট...