সুন্দরবনের দুবলার চরে সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩৫ ঘণ্টা পর গতকাল শনিবার রাত ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লীর টানার মাথা এলাকার সাগরতীর থেকে তার মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড ও বন বিভাগ।রবিবার সন্ধ্যায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি শরণখোলা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।আলোরকোল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার রবিউল ইসলাম জানালেন, পর্যটক নিখোঁজ হওয়ার পর থ...