স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিকতা পেশার জন্য একটি অভিন্ন আচরণবিধি প্রণয়ন জরুরি। তবে এ আচরণবিধি সরকার কর্তৃক চাপিয়ে দেওয়া নয়; বরং সাংবাদিকতা-সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগেই প্রণীত হতে হবে বলে দাবি জানিয়েছেন গণমাধ্যম-সংশ্লিষ্ট অংশীজনরা।তাদের মতে, সংবাদমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতিমালা, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি এবং পাঠক-দর্শকদের জন্য কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এ ধরনের আচরণবিধির ভিত্তি হতে পারে। স্বাধীনতা ও জবাবদিহির ম...