একদিকে মার্কিন অর্থ পাচার তদন্তে নাম, অন্যদিকে এখন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল অংশীদার। ভেনেজুয়েলার বিলিয়নিয়ার আলেহান্দ্রো বেটানকোর্ট এখন পেন্টাগনের তেলচুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-সংক্রান্ত অর্থ পাচারের অভিযোগে একসময় মার্কিন, স্প্যানিশ ও সুইস কর্তৃপক্ষের তদন্তের মুখে থাকা বেটানকোর্ট এখন ওয়াশিংটনের নতুন ভেনেজুয়েলা তেল ব্যবস্থার অন্যতম গুরুত্ব...