ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষশ্রদ্ধার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় চত্বর ও এর আশেপাশের রাস্তায় চলছে এই আনুষ্ঠানিকতা।আলি খামেনির শেষশ্রদ্ধার এই অনুষ্ঠানে যোগ দিতে সেখানে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ। এতে উপস্থিত জনতাকে ‘ডেথ টু আমেরিকা’ এবং ‘রিভেঞ্জ’, ‘রিভেঞ্জ’ বলে স্লোগান দিতে শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন স্লোগানে উত্তাল হয়ে পড়েছে পুরো এলাকা।ফরাসি বার্তা সংস্থা এএফপি অনুষ্ঠানস্থল থেকে জানিয়েছে এই তথ্য। খামেনির শেষশ্রদ্...