হাতে হাতে ফলদ গাছ; তা নিয়ে বাড়ির দিকে ছুটছে একদল শিক্ষার্থী। গাছের সঙ্গে তারা জেনে নিয়েছে গাছ লাগানোর উপকারিতাও। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের তাৎপর্য তুলে ধরে ৩১ বছর ধরে কাজ করে যাচ্ছেন একজন প্রকৌশলী। গাছের চারা বিতরণ ও লাগানোই যার নেশা। স্কুল-কলেজ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয়— যেখানে পারেন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন গাছ।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ৩১ বছর ধরে গাছের চারা রোপণ ও বিতরণ করছেন। এজন্য টাকার সংস্থান করতে চাকরির পাশাপাশি...