কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিস। তারা হলেন, কেন্দ্র সচিব ও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসাইন এবং ট্যাগ অফিসার ও মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান।
জানা গেছে, গতকাল বুধবার বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্র নাগেশ্বরী কামিল মাদ্রাসার অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে দেওয়া হয় নিয়মিত পরীক...