‘কয়েক বছর ধরেই ব্যবসায় মন্দা। আর গত বছরের তুলনায় এ বছর পরিস্থিতি তো আরও খারাপ,’ বলছিলেন মোহাম্মদ সারোয়ার। রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজার তরুণিমা ফ্যাশনের মালিক তিনি। ব্যবসার কথা বলতে গিয়ে তার কণ্ঠে ঝরে পড়ল হতাশা। তার পোশাকের দোকানটি তৃতীয় তলায়।ইস্টার্ন প্লাজার শুরুটা ১৯৯২ সালে। সাড়ে চারশ দোকান নিয়ে চালু হয় বিপণি বিতানটি। ‘শপিংয়ে মজা, ইস্টার্ন প্লাজা’— এমন বিজ্ঞাপন তখন দেখা যেত টেলিভিশনের পর্দায়। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চলন্ত সিঁড়ি, ক্যাপসুল লিফটে আধুনিক এই বিপণি কেন্দ্র হয়ে উঠেছিল কেনাক...