চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকইল গ্রামে প্রবেশ করা মাত্রই চোখে পড়ে মাটির বাড়ির সারি। কোনো বাড়ির দেয়ালে ফুটে আছে ফুল-লতাপাতা, কোথাও পাখি, মন্দির কিংবা চাঁদ-সূর্যের ছবি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তর-পূর্বে গেলে নাচোল উপজেলা। নাচোলের নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারের কাছেই টিকইল গ্রাম। এ গ্রামের অধিকাংশ বাড়ির দেয়ালে নারীরা হাত দিয়েই আলপনা আঁকেন। শুধু এসব আলপনার সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস, পারিবারিক ঐতিহ্য ও নারীর সৃজনশীলতা।
দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মীপূজা ও কালী...