আমাদের সমাজে ৪০ বছর বয়সকে জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ধরা হয়। একটা সময় ছিল যখন ধারণা করা হতো, ৪০ বছর বয়সের মধ্যেই একজন মানুষের নিজস্ব একটা ঘর বা বাড়ি থাকবে। ব্যাংকে জমানো টাকা থাকবে এবং ক্যারিয়ারে তিনি একদম গুছিয়ে বসবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণায় এসেছে বড় পরিবর্তন!বর্তমান যুগে ক্রমাগত জীবনযাত্রার খরচ বৃদ্ধি, ঘন ঘন চাকরি বদল, ফ্ল্যাট বা বাড়ির চড়া দাম এবং অনিশ্চিত চাকরির বাজারের কারণে ঐতিহ্যগত সেই হিসাব-নিকাশ আর খাটছে না। বিশেষজ্ঞদের মতে, এখন আসল আর্থিক স...