শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির ব্যবসা পরিচালনা ও টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে চরম আর্থিক ও ব্যবস্থাপনাগত সংকটের এই চিত্র।নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর...