আর্জেন্টিনা ও কেপ ভার্দের খেলার মানে যেমন বিস্তর পার্থক্য তেমনি আর্থিক সামর্থ্যের জায়গায়ও অনেক ফারাক। এক আর্জেন্টাইন খেলোয়াড়ের মূল্যই কেপ ভার্দের পুরো দলের চেয়ে বেশি!আর্জেন্টিনার সবচেয়ে দামি খেলোয়াড় এখন হুলিয়ান আলভারেস, ট্রান্সফার মার্কেটে যার মূল্য ১০০ মিলিয়ন ইউরো। এরপর আছেন ৯০ মিলিয়ন ইউরো মূল্যের মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।অন্যদিকে কেপ ভার্দের সবচেয়ে দামি ফুটবলার হলেন ভিয়ারিয়ালের সেন্টারব্যাক লোগান কোস্তা, তার দাম ১৫ মিলিয়ন ইউরো। তাদের দ্বিতীয় সর্বোচ্চ দামি তুরস্ক লিগে খেলা রাইটব্যাক ওয়...