কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন
আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে নামেন মার্তিনেস।
ম্যাচের ১২১ মিনিটে সুইজারল্যান্ডের ডি-বক্সের সামনে থিয়াগো আলমাদার শটের ফিরতি বলে
নিখুঁত ফিনিশে জয়সূচক গোলটি করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড। এটি আর্জেন্টিনার বিশ্বকাপ
ইতিহাসের সবচেয়ে দেরিতে হওয়া গোলের নতুন রেকর্ড। এ ছাড়া ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেন
তিনি। এবারের আসরে এটি মার্তিনেসের দ্বিতীয় গোল, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্টও। হ...