রাজধানীর যাত্রাবাড়ীতে ৫ ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮টা ১০ মিনিটে যাত্রাবাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই আরোহী সেখানে এলে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে যাত্রা...