ভূমিকম্প বা অন্য কোনো বড় দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের জন্য একঝাঁক আরশোলার আগমনই হয়ে উঠতে পারে জীবন-মৃত্যুর পার্থক্য। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য সম্প্রতি ক্যামেরা এবং অতিক্ষুদ্র মেডিকেল ইনজেকটর যুক্ত ছয় পায়ের ‘সাইবর্গ পতঙ্গ’ বা ‘প্যারাবর্গ’ তৈরি করছেন একদল বায়ো রোবোটিকস প্রকৌশলী।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ভেঙে পড়া ভবন, গুহা বা উদ্ধারকর্মীদের জন্য বিপজ্জনক স্থানে আটকে পড়া মানুষদের কাছে জরুরি চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নকশা করা হয়েছে এসব আরশোলার।...