‘আমরা সবাই নর্দমায় পড়ে আছি, কিন্তু আমাদের কেউ কেউ তাকিয়ে আছে তারার দিকে।’ ১৮৯২ সালে ‘লেডি উইন্ডারমিয়ার্স ফ্যান’ নাটকে এমনই এক শব্দবন্ধ লিখেছিলেন আইরিশ সাহিত্যিক অস্কার ওয়াইল্ড। প্রায় দেড় শতাব্দী পর সেই কথাই যেন নতুন অর্থ নিয়ে ফিরেছে ইউরোপের রাজপথে। যে মহাদেশ একদিন পৃথিবীকে সমৃদ্ধির পথ দেখিয়েছিল, সেখানেই আজ ঘর, কাজ আর ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজছেন তরুণরা। প্যারিসে কাঁদানে গ্যাস। বার্সেলোনায় আগুন। লিসবনে ভেঙে দেওয়া হচ্ছে প্রতিবাদীদের তাঁবু। রোমে সেনাপাহারা। ইউরোপ জুড়ে যেন নতুন এক বসন্তের পদধ্বনি। কিন...