সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ও ভারতীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে সাতটি পৃথক স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় আয়োজন হয়েছে আজমানের উইনার্স স্পোর্টস ক্লাবে। সেখানে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হচ্ছে।আজমানে টানা চতুর্থবারের মতো দুর্গাপূজার আয়োজন করেছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্গা মেলার আয়োজন করা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে বিপুলসংখ্যক প্রবাসী প্রতিদিন মণ্ডপে ভিড় করছেন।আয়োজকেরা বলছেন, প্রবাসে দুর্...