বলিউডের কিংবদন্তি সুরকার আরডি বর্মনের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন ইমরান হাশমি। এমন খবরে তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়। শোনা যাচ্ছিল, এই সিনেমায় প্রখ্যাত কৌতুক অভিনেতা মেহমুদের চরিত্রে দেখা যাবে তাকে। তবে খবরটি প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এই বলিউড অভিনেতা।সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে ইমরান হাশমি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। ইমরান হাশমি লিখেছেন, ‘বিষয়টি পরিষ্কার করার জন্যই বলছি, বায়োপিকে আমার মেহমুদ সাহেবের চরিত্রে অভিনয় করার খবরগুলো...