বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থের উৎস নিয়ে ওঠা প্রশ্নের জবাবে প্রকাশ্যে এলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ১ অগাস্ট আরটিআই কর্মী অমিত তিওয়ারির অভিযোগের পর, তিনি দাবি করেছেন যে আমেরিকার বোষ্টন ইউনিভার্সিটি (Boston University) থেকে স্কলারশিপ পেয়েই পড়াশোনার সুযোগ পান। আর বাদবাকি খরচ মেটাতে তিনি শিক্ষা ঋণ নিয়েছিলেন। যে ঋণ এখনও একটু একটু করে পরিশোধ করছেন। এমনকি নিজের দাবির সমর্থনে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত বৈধ্য নথিও প্রকাশ করেছেন ছাত্র আন্দোলনের নেতা। উল্লেখ্য যে, ঘটনার সূ...