বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে আরও একবার কান্নায় ভেঙে পড়েছে ব্রাজিল। এই পরাজয়ে হেক্সা
জয়ের স্বপ্নভঙ্গের পাশাপাশি ব্রাজিলের ট্রফি খরা আরও দীর্ঘায়িত হলো। নাটকীয় বিদায়ের
পর এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে পেনাল্টি শট নেওয়ার আগে ব্রাজিলের পোস্টার বয়
নেইমার এবং নরওয়ের গোলরক্ষক আরজান ন্যালান্ডের উত্তপ্ত কথোপকথন।
ম্যাচের প্রথমার্ধে যখন
খেলা ০-০ গোলে সমতায়, তখন পেনাল্টি মিস করে ব্রাজিলকে ডোবান মিডফিল্ডার ব্রুনো গিমারেস।
তার নেওয়া শটটি দুর্দান্তভাবে রুখে দিয়েছিলেন নরওয়ে...