আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল বলেছেন, নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ নিশ্চিত না হওয়ায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নিট পোশাক খাত। এ ছাড়া ক্রয়াদেশ কমে যাওয়া, প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, শ্রমিকের বেতন বৃদ্ধি, ব্যাংক ঋণ বেড়ে যাওয়াসহ আরও অনেক কারণে এই সেক্টরে বেড়েছে সংকট।
২০২০ সালে করোনা মহামারী শুরু থেকে নিটওয়্যার বা নিট পোশাক খাতে করুণ অবস্থা চলছে। মাঝে এই অবস্থার কিছুটা উন্নতি হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এই অবস্থা আরও খারাপ...