বিশ্বকাপ উন্মাদনাকে ঘিরে পরিবার ও পাড়া-মহল্লার চিরচেনা আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মজার দ্বন্দ্ব নিয়ে তৈরি হচ্ছে নতুন একটি নাটক। এর নাম রাখা হয়েছে ‘আমাদের বিশ্বকাপ’। এতে হাস্যরসের পাশাপাশি থাকছে গুরুত্বপূর্ণ একটি বার্তা।
নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। গল্পটি একটি পরিবারকে কেন্দ্র করে। তাদের কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ ফ্রান্সের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে তাদের তর্ক-বিতর্ক, খুনসুটি এবং একে অন্যকে খোঁচা দেওয়ার প্রবণতাই নাটকের মূল উপজীব্য। তবে শেষ পর্যন্ত গল্পটি মনে...