এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোর চাহিদা বাড়তে থাকায় আমাজন
ওয়েব সার্ভিসেসের ক্লাউড কম্পিউটিংয়ের সক্ষমতা ২০২৭ সাল পর্যন্ত প্রায় পুরোটাই বুক
হয়ে গেছে এবং ২০২৮ সাল পর্যন্ত বড় ধরনের বুকিং রয়েছে বলে জানিয়েছেন আমাজনের প্রধান
নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জেসি। সম্প্রতি এক ভিডিও পডকাস্টে তিনি জানিয়েছেন, এআই
ল্যাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের অতিরিক্ত চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে আমাজন। চলতি বছরের
শুরুতেই আমাজন জানিয়েছিল, তারা ২০২৬ সালে মূলধনি ব্যয় হিসাবে প্রায় ২২ হাজার কোটি ডলার
খরচ করবে। অ্যান্ডি জেস...