মৃত্যুর পর শেষ বিদায়ের আয়োজনেও প্রয়োজন হয় নানা উপকরণের। স্বজন হারানোর শোকে যখন একটি পরিবার দিশাহারা, তখন সেই পরিবারের পাশে দাঁড়ান মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দুই বাঁশ ব্যবসায়ী। কেউ মারা যাওয়ার খবর পেলেই মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় বাঁশ বিনামূল্যে সরবরাহ করেন উপজেলার বেতকা এলাকার বাঁশ ব্যবসায়ী আব্দুল কাদের শিকদার (৬০) ও তার ব্যবসায়িক অংশীদার সেলিম খাঁ (৪৮)। দাম না নিয়ে টানা ৩৩ বছর ধরে মানবিক তাগিদ থেকে এ কাজ করে আসছেন তারা। ব্যবসার পাশাপাশি মানুষের শেষ বিদায়ের এই আয়োজনকে নিয়েছেন সামাজিক দায়িত্...