টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে
স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধারের পর এটাকে হত্যাকাণ্ড বলে দাবি করছেন তার স্বজনরা। তার
স্ত্রী মামলাও করেছেন হত্যার অভিযোগ এনে।
এটি হত্যাকাণ্ড না কি সড়ক দুর্ঘটনা,
তা নিশ্চিত হতে পুলিশ ময়নাতদন্তের অপেক্ষা করছে। এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ
আযম খান নির্দেশ দিয়েছেন মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখতে।
নিহত স্বাস্থ্য সহকারী আব্দুল
আউয়াল শফি মন্ত্রীর আত্মীয় হন। তিনি সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ‘স্বাস্থ্য সহকারী’
ছিলেন। সখীপুরের যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মো. মোশাররফ হো...