বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি হিসেবে ঢাকা অফিসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন। আজ মঙ্গলবার ইউএনডিপির ঢাকা অফিস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।ইউএনডিপি জানায়, নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেসের দায়িত্ব হবে বাংলাদেশে ইউএনডিপির সামগ্রিক কার্যক্রমের নেতৃত্ব দেওয়া এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা।বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গতি বাড়াতে, দুর্যো...