সাফের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৮ ফুটবলারের মধ্যে কাল ২৩ জন যোগ
দিয়েছেন আবাসিক ক্যাম্পে। ক্যাম্প শুরুর দিনেই অনূর্ধ্ব-২০ দলের রোনান রোনান সুলিভান
ও মাহি খানকে নিয়ে জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলি বলেছেন, ‘আমাদের কোনো ভালো নাম্বার
নাইন নেই। এ পজিশনে আমরা যাদের চেষ্টা করিয়েছি, সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে যে বিশেষ
গুণগুলো থাকা দরকার, সেগুলো তাদের মধ্যে দেখিনি। নাম্বার নাইনের কাজ হলো বক্সে গোলরক্ষক
কিংবা ডিফেন্ডারের সামনে গিয়ে প্রথম বলটি ছোঁয়া। ঠিক তখন তাকে এমন একজন বিশালদেহী ডিফেন্ডারের
বিপক্ষে খে...