বাড়িভাড়ার লাগামহীন বৃদ্ধি ও তীব্র আবাসন সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ পর্তুগাল। রাজধানী লিসবনসহ পোর্তো, কোইমব্রা, এভোরা ও দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে লিসবন থেকে ৫৫ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। এ ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। তবে পুলিশি অভিযানের পরও আন্দোলন থামেনি বরং নতুন করে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৬টার আগে লিসবনের ঐতিহাসিক রসিও (Rossio) চত্বরে অভিযান চালায় পর্তুগালের জননিরা...