ফ্রেঞ্চ লিগ ‘আ’তে অঁজের মাঠে ৫-২ গোলে
জিতেছে লঁস। শুরুতে পিছিয়ে পড়লেও লঁসের জয়ের নায়ক সেনেগালের ফরোয়ার্ড আবদাল্লাহ সিমা।
একাই পাঁচ গোল করেছেন তিনি। গোল পাঁচটি করেছেন ৪৩, ৬৪, ৭২, ৭৬ ও ৮১তম মিনিটে। ৩৮ মিনিটের
ব্যবধানে পাঁচ গোল করে দলকে জেতানোর পাশাপাশি লিগ ওয়ানে আবদাল্লাহ গড়লেন বিরল কীর্তি।
লঁসের ইতিহাসে কোনো অ্যাওয়ে ম্যাচে একাই পাঁচ গোল করা প্রথম খেলোয়াড় আবদাল্লাহ। লিগের
ইতিহাসে এক ম্যাচে দ্রততম পাঁচ গোলের রেকর্ডে দ্বিতীয় স্থানে তিনি। ১৯৭৪ সালে ৩১ মিনিটের
ব্যবধানে রেইমসের হয়ে পাঁচ গোল করেছি...