গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএস-এর নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। চলতি বছরের এ ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে, কারণ এর পেছনে আলভীর এক সহঅভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক ও পারিবারিক কলহের বিষয় সামনে আসে। এ ঘটনায় করা মামলায় আলভীকে কিছুদিন জেলেও থাকতে হয়েছিল। আজ ইকরার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন আলভী। সেখানে স্ত্রীর মৃত্যুর পর তার ব্যক্তিগত জীবন নিয়ে নে...