প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস
শেয়ারহোল্ডারদের অনুমোদিত লভ্যাংশ নির্ধারিত সময়ে বিতরণ করতে ব্যর্থ হয়েছে। একই
সঙ্গে লভ্যাংশ বিতরণের পর কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতাও পরিপালন
করেনি। তাই সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনায় কোম্পানির পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ দিনের
মধ্যে বিনিয়োগকারীদের অবণ্টিত লভ্যাংশ বুঝিয়ে দিতে হবে। নির্দেশ পালনে ব্যর্থ হলে...