ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে ফাইনাল অনেকটাই অনিশ্চিত বাংলাদেশের। তবু আশা ছাড়তে নারাজ বাংলাদেশ কোচ ফিল সিমন্স। আজ আবুধাবিতে বাংলাদেশের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি। আজকের আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু। এমনটাই মনে করছেন সিমন্স, ' এই ম্যাচে কী ঘটে তা আমাদের দেখতে হবে। এই ম্যাচে যদি নির্দিষ্ট কিছু বিষয় ঘটে এবং আমরা একটি সমীকরণ বা হিসাব পাই যে ফাইনালে উঠতে পরবর্তী ম্যাচে আমাদের কী করতে হবে, তবে সেটা আমাদের জন্য ভা...