জয়ের জন্য দরকার ছিল ৮১ রান, হাতে ছিল ৮ উইকেট। সেখান থেকে মাত্র ১৫ বলের ব্যবধানে কোনো রান যোগ না করেই ৪ উইকেট হারাল বাংলাদেশ। ব্যাটিংয়ে এমন বিপর্যয়ে আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।বুধবার ওমান ক্রিকেট একাডেমি মাঠে ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। অথচ একসময় জয়ের পথেই ছিল দলটি। ২ উইকেটে ১৫৭ রান থেকে মুহূর্তেই স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৫৭। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমত...