পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর, মালটা ও আপেলের আমদানি শুল্ক
কমিয়েছে সরকার। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের
সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে
৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে।
এছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মালটা এবং
আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অভ্যন্তরীণ সম্পদ বি...