দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার
মামলায় তার পরিবারের সঙ্গে আপস করেছেন আসামি সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।
আজ বুধবার এই তথ্য জানিয়ে নজরুল এবং তার প্রথম
স্ত্রী মাকসুদা আলমের জামিন চেয়ে আবেদন করেন। তবে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর
হাকিম মো. সেফাতুল্লাহ এক আসামি মাকসুদাকে জামিন দিলেও নজরুলের আবেদন নামঞ্জুর
করেন। ফলে কারাগারেই থাকতে হচ্ছে এই সংসদ সদস্যকে।আপসনামায় উল্লেখ করা হয়, নজরুল ইসলাম ও মাকসুদা ইসলাম জামিনে মুক্তি পেলে বাদী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না; জামিনের...