ফেসবুকে ‘এই রকম উসকানিমূলক আবহাওয়ায় ভুনা কিশোরী, থুক্কু খিচুড়ি খেতে ইচ্ছে করছে’ লিখে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। তার ওই পোস্ট ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। কেউ কেউ এ ঘটনায় তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। সমালোচনার মুখে পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক। এদিকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।বুধবার নিজের ভেরিফা...