টানা তিনবার বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছে তারা। ডুবতে
থাকা ইতালির ফুটবলের হাল কে ধরবেন, সে নিয়েই চলছে জল্পনা কল্পনা। এবার জানা গেল, সাবেক
ইতালিয়ান বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রে পিরলোই হতে যাচ্ছেন আজ্জুরিদের নতুন কোচ।
২০০৬ সালের বিশ্বকাপ শিরোপা জয়ী পিরলো ইতালির কোচ হওয়ার খুব কাছে পৌঁছে গেছেন, এমনটাই জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তো। তাকে নিয়োগের ঘোষণা এই সপ্তাহের
মধ্যেই দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও স্পেশাল অ্যাডভাইজর লিওনা...