দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সংহত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ বাড়াতে তৎপর ইসলামি দলগুলো। সাম্প্রতিককালে দলগুলোর শীর্ষ নেতাদের বিদেশ সফর, বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়, প্রবাসী কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং কূটনীতিকদের সঙ্গে বৈঠকের উদ্যোগে এই তৎপরতা স্পষ্ট। মুসলিম বিশ্বের গণ্ডি পেরিয়ে পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের পরিচিতি বাড়ানোর প্রচেষ্টাও রয়েছে কয়েকটি দলের।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মালয়েশিয়া সফর, ইসলামী আন্দো...