প্রায় ৪ পাতার লম্বা চিঠি! সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকাই ক্রিস্তিয়ানো রোনালদো জন্ম দিয়েছেন এক বিস্ফোরণের। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দল ছেড়ে চলে যাওয়া, অবসর নেয়ার সম্ভাবনা সহ অনেক কিছুই খোলাসা করেছেন এই পর্তুগিজ তারকা। চিঠিতে শৃংখলাভঙ্গের দায়ে নিজেই নিজের শাস্তি চেয়েছেন রোনালদো।চিঠিতে রোনালদো যা লিখেছেন, তার সারমর্ম হচ্ছে পর্তুগালের কোচ হোর্হে জেসুস প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তার কোচের চাকরি পাবার পেছনে রোনালদোর সমর্থন ছিল, পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি যখন জেসুসকে কোচের দায়িত্বে আনবা...